News Bangla 24 BD | পাকিস্তানের ওয়ানডে দল ঘোষণা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। দলে ফিরিয়ে আনা হয়েছে পেসার উমর গুল ও স্পিনার ইয়াসির শাহকে। এ ছাড়া দলে নতুন দলে ডাক পেয়েছেন ২২ বছর বয়সী বোলার হাসান আলী।

২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের ওয়ানডে দলে সর্বশেষ খেলেছিলেন গুল। আর গুলের মতো দীর্ঘদিন পর দলে ফিরেছেন ইয়াসিরও। পাকিস্তানের হয়ে সর্বশেষ গত বছরের নভেম্বরে খেলেছেন তিনি। আর ২২ বছরের ডান হাতি পেসার হাসান ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতার পুরস্কার পেয়েছেন।

এদিকে দল থেকে বাদ পড়েছেন আহমেদ শেহজাদ, আনোয়ার আলি, আসাদ শফিক, মোহাম্মদ উরফান, রাহাত আলি, শোয়েব মাকসুদ ও জাফর গোহার।

পাকিস্তানের ওয়ানডে দল : আজহার আলি (অধিনায়ক), শারজিল খান, সামি আসলাম, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, উমর গুল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইয়াসির শাহ, মোহাম্মদ নওয়াজ।

এ বিভাগের অন্যান্য সংবাদ