News Bangla 24 BD | জাতীয় শোক দিবসে বাউবি‘র কর্মসূচি - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকীতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ব্যাপক কর্মসূচি নিয়েছে। বাউবি’র মূল ক্যাম্পাসসহ দেশ জুড়ে সকল আঞ্চলিক ও উপ আঞ্চলিক কেন্দ্রে শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন, ব্যানার টাঙ্গানো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষণ প্রচার, মূল ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘স্বাধীনতা চিরন্তন’ ম্যুরালে উপাচার্যের নেতৃত্বে পুষ্পার্ঘ অর্পণ, কোরআন খানি, দোয়া মাহফিল, কাঙালি ভোজ, কালোব্যাজ ধারণ ও ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন।
এছাড়াও রয়েছে ক্যাম্পাসের শিশু কিশোর ও নিকটবর্তী স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা। দিবসটি পালন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ