News Bangla 24 BD | নেট খরচ ছাড়াই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ! - News Bangla 24 BD
News Head
 ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

ভয়েস কল ও টেক্সট মেসেজিংয়ের অভ্যাস আমূল বদলে দিয়েছে ফেসবুক অধিকৃত হোয়াটসঅ্যাপ। বিশ্বের জনপ্রিয়তম এই মেসেজিং অ্যাপ এখন ইন্টারনেটের খরচ ছাড়াই ব্যবহার করা যাবে। সৌজন্যে মার্কিন মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর ফ্রিডম পপ।

ফ্রিডম পপ-এর নতুন অফার, তাদের সিম কার্ড ব্যবহার করলে বিশ্বের ৩০টি দেশে ইন্টারনেটের খরচ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। অর্থাৎ, খরচ করতে হবে না নেট ব্যালেন্সও।

এমনিতে বছরভর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে কোনও বাড়তি টাকা লাগে না। কিন্তু ইন্টারনেটের ডেটা প্যাক খরচ হয়। নতুন অফারে সেটুকুও হবে না। এমনকি, রোমিংয়ে থাকলেও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে কোনও খরচ হবে না বলে দাবি করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

ফ্রিডম পপের দাবি, ২০১৬ সালে দাঁড়িয়ে ভয়েস কল ও টেক্সট মেসেজের জন্য পয়সা খরচ করার কোনও যুক্তি নেই।

কোন কোন দেশে ডেটা খরচ না করেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে? আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, পর্তুগাল, ইতালির মতো দেশে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য ফ্রিডম পপ ডেটার খরচ দাবি করবে না। শুধু তাই নয়, নির্দিষ্ট কয়েকটি দেশে ফ্রি হোয়াটসঅ্যাপের সঙ্গে ১০০ মিনিট ফ্রি কল, ৫০০টি এসএমএস ও ২০০ এমবি বাড়তি ডেটাও দিচ্ছে তারা। গতবছর থেকে লস অ্যাঞ্জেলসের এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবসা শুরু করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ