News Bangla 24 BD | রিওতে নিজস্ব হিটে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মার্গারিটা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

রিওতে নিজস্ব হিটে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মার্গারিটা


রিও অলিম্পিকের রিদমিক জিমন্যাস্টিকসে অংশ নিয়ে বাংলাদেশি তরুণী মার্গারিটা মামুন রিটা তার নিজস্ব হিটে প্রথম হয়েছেন। রাশিয়ার হয়ে অংশ নিয়েছেন রিদমিক জিমন্যাস্টিকসে ২০ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত মার্গারিটা।

শুক্রবার শীর্ষে থেকেই হিট শেষ করেন বিশ্ব র‍্যাঙ্কিংয়েও এক নম্বরে থাকা এই জিমন্যাস্ট। ২০১৫ মস্কো গ্রাঁ প্রিঁ-তে অল-রাউন্ড ইভেন্টে স্বর্ণ জয় করা রিটা অলিম্পিকের এবারের আসরে নিজের চার ইভেন্ট হুপে ১৮.৮৩৩, বলে ১৯.০০০, ক্লাবে ১৭.৫০০ ও রিবনে ১৯.০৫০ একক অলরাউন্ডে মোট ৭৪.৩৮৩ পয়েন্ট পেয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছেন আরেক রাশিয়ান আনা কুদ্রায়াতেভা। তার মোট পয়েন্ট ৭৩.৯৩২।

রিটার বাবা আবদুল্লাহ আল মামুন, রাজশাহীর সন্তান তিনি। মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রিধারী। মা রাশিয়ান, আন্না। তারা এখন সপরিবারে রাশিয়াতেই থাকেন। তার মা সাবেক রিদমিক জিমন্যাস্ট, তার হাত ধরেই এই খেলায় হাতেখড়ি রিটার।
পরে সেখান থেকে এ বছর প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নেন তিনি। রিদমিক জিমন্যাস্টিকসে বিশ্ব রেকর্ডও রয়েছে রিটার। ২০১৬ বাকু বিশ্বকাপে চারটি ইভেন্টে মোট ৭৭.১৫০ পয়েন্ট পেয়ে বিশ্ব রেকর্ড গড়েন তিনি। বাংলাদেশের হয়েই গ্রেটেস্ট শো অন আর্থ মাতানোর কথা ছিল তার। কিন্তু নানা জটিলতায় সেটি আর সম্ভব হয়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ