News Bangla 24 BD | বায়ুদূষণ থেকে হতে পারে কিডনির রোগ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেফতার বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান চিকেন ভেজিটেবল স্যুপ তৈরির রেসিপি জেনে নিন দাম্পত্য সুখী হবে এই ৩ উপায়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান বিশ্বকাপে একটি করে ম্যাচ শেষ সব দলের, পয়েন্ট টেবিলে কে কোথায়? দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী

শহরের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে যে হারে বায়ুদূষণ বাড়ছে, তাতে নানা রকম সমস্যা দেখা দেয় মানুষের শরীরে। এসব সমস্যার মধ্যে অন্যতম হলো কিডনির সমস্যা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়, বায়ুদূষণ মেমব্রেনাস নিউরোপ্যাথি তৈরি করে, কিডনির রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়, যার কারণে কিডনি অকার্যকর হয়ে যেতে পারে। এর আগে আর একটি গবেষণার ফলে দেখা যায়, বায়ুদূষণ শ্বাসতন্ত্রের রোগ ও হৃদরোগ বাড়িয়ে দেয়। সাম্প্রতিক গবেষণাটিতে বলা হয়, বায়ুদূষণ কিডনিকে প্রভাবিত করে। ১১ বছর ধরে ৭১ হাজার ১৫১ জন কিডনি রোগীর ওপর গবেষণাটি করা হয়। চীনের বিভিন্ন শহরের ৯৩৮টি হাসপাতালে গবেষণাটি চালানো হয়। গবেষণার ফলে দেখা যায়, যেসব এলাকায় বেশি বায়ুদূষণ হয়, সেসব এলাকার লোক মেমব্রেনাস নিউরোপ্যাথিতে বেশি আক্রান্ত। গবেষক দলের প্রধান চীনের সাউদার্ন মেডিকেল ইউনিভার্সিটির ফান ফান হাউ বলেন, ‘প্রাথমিক এই গবেষণায় আমরা দেখেছি গত দশকে চীনে মেমব্রেনাস নিউরোপ্যাথি অনেক বেড়েছে। দেখা গেছে, যে এলাকায় বায়ুদূষণ বেশি, সেই এলাকায় এ সমস্যা বেশি হচ্ছে।’ শহরের দূষণ কতটুকু কিডনির ক্ষতি করে, এটা জানাতে গবেষণাটি আমেরিকান সোসাইটি অব নিউরোপ্যাথি জার্নালের পরবর্তী সংখ্যায় প্রকাশিত হবে। এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ