News Bangla 24 BD | মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেফতার বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান চিকেন ভেজিটেবল স্যুপ তৈরির রেসিপি জেনে নিন দাম্পত্য সুখী হবে এই ৩ উপায়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান বিশ্বকাপে একটি করে ম্যাচ শেষ সব দলের, পয়েন্ট টেবিলে কে কোথায়? দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান


বিনোদন ডেস্ক:: মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ভক্তদের এ দুঃসংবাদ দিলেন তিনি; পোস্টে তার আহত হওয়ার বর্ণনা দেন অভিনেতা।
পোস্টে জোভান জানান, কিছুদিন আগে কক্সবাজারের মেরিন ড্রাইভে তিনি বাইক দুর্ঘটনার সম্মুখীন হন। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি বা বড় ধরনের দুর্ঘটনা থেকে তিনি বেঁচে গেছেন বলে উল্লেখ করেন। ঘটনাটি তার জন্য একটি শিক্ষাও বলেও উল্লেখ করেন। পোস্টে জোভান লেখেন, কিছুদিন আগে কক্সবাজার মেরিন ড্রাইভে আমি বাইক অ্যাক্সিডেন্ট করি। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু ঘটনাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। জোভান লেখেন, রাস্তায় আমরা অনেক সময় ভাবি, “আরেকটু স্পিডে গেলে কী হবে?” বা “আমি তো ভালোই চালাই।” কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে, কার সঙ্গে ঘটবে—তা কেউ জানে না। কয়েক সেকেন্ডের অসাবধানতা জীবন বদলে দিতে পারে।এই অভিনেতা আরও লেখেন, বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন, ট্রাফিক আইন মেনে চলুন। কারণ আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার পরিবার, আপনার প্রিয় মানুষগুলো। গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অভিনেতার এই পোস্টে তার ভক্ত-অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে মন্তব্য করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ