News Bangla 24 BD | জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার সাংবাদিকদের - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার সাংবাদিকদের


‘জেগে ওঠ দেশবাসী, রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগানে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তাঁরা।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ যৌথভাবে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করে।

এক ঘণ্টার ওই মানববন্ধনে অংশ নেন সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার, জ্যেষ্ঠ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, বিএফইউজের (একাংশ) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, বিএফইউজের (একাংশ) মহাসচিব ওমর ফারুক, বিএফইউজের (একাংশ) সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, জ্যেষ্ঠ সাংবাদিক মোল্লা জালাল, ডিইউজের (একাংশ) সভাপতি শাবান মাহমুদ প্রমুখ।

গোলাম সারওয়ার বলেন, সাংবাদিকেরা কলম সৈনিক নন, সাংবাদিকেরা বঙ্গবন্ধুর আদর্শের মাঠের সৈনিক। কোনো অপশক্তি সাংবাদিকদের প্রতিবাদ দাবিয়ে রাখতে পারবে না।

রিয়াজউদ্দিন আহমেদ বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে কোনো বিভাজন নেই। আমি এটিকে সমর্থন জানাই। সন্ত্রাসবাদ নিপাত যাক। ধর্মের অপব্যাখ্যার নামে হত্যা, সন্ত্রাস করা চলবে না।’

শফিকুর রহমান বলেন, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গোটা বাংলাদেশে এই কর্মসূচি পালিত হচ্ছে। সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনগুলো এই কর্মসূচি পালন করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ