ক্ষুদে সাংবাদিক জাইমের মুখোমুখি সেলিব্রেটি নায়ক অ্যানিল কাপুর
বিলেতের বাংলা মিডিয়ার ক্ষুদে এক সাংবাদিক- নাম তার জাইম রাকিব। এখনো স্কুলের গন্ডি পেরোয়নি। বাবার হাত ধরে স্কুলে আসা যাওয়া করে। এরই মধ্যে মা লাবনী আর বাবা রাকিবের উৎসাহ উদ্দীপনায় অনলাইন জিবি নিউজের লগো মাইক্রোফোনে লাগিয়ে নেমে পরে সাংবাদিকতায়। এরই মধ্যে জাইম ব্রিটিশ পার্লামেন্টের লেবার দলীয় সম্মানিত সদস্যদের মুখোমুখী দাড়িয়েছে মাইক্রোফোন হাতে নিয়ে, দাড়িয়েছে বলিউডের বিখ্যাত সেলেব্রেটি নায়ক শাহরুখ খানের সামনেও।
এই সেদিন বলিউডের আরো এক বিখ্যাত সেলেব্রেটি নায়ক অ্যানিল কাপুরের মুখোমুখী জাইম- জিবিনিউজের পক্ষ থেকে সাক্ষাতকার চেয়ে বসে অলিন কাপুরের। সেলেব্রেটি নায়ক অনিল কাপুর ছোট্র জাইমের মুখে কেতাদুরস্ত ইংরেজি শুনে দাঁড়িয়ে যান হুট করে, মাথা নীচু করে অনিল কাপুর জাইমকে বলেন হ্যালো জার্নালিস্ট এঞ্জেল। অনিল যেন সারপ্রাইজ হয়ে যান। কর্মজীবনে মুখোমুখী হয়েছেন অনেক ঝানু সাংবাদিকদের। কিন্তু এ যে দেখছি- এঞ্জেল দাঁড়ানো- দীর্ঘ লম্বাদেহী নায়ককে মাথা নীচু করে সাক্ষাতকার দিতে হচ্ছে। সেই মজার স্মৃতির কথা তিনি ভক্ত দর্শকদেরও জানাতে ভুলেননি। নিজের ইনস্ট্যাগ্র্যাম ও টুইট একাউন্টে ছবি পোস্ট দিয়ে লিখেছেন –
Clearly age has nothing to do with smartness. This li’l guy has blown me away with his facts & insightful questions about #24IndiaS2! Best (and youngest!) interviewer ever!
ক্ষুদে জাইমের সাহসের প্রশংসা যেমন করি, তেমনি প্রার্থনা করি জাইম তুমি বড় হও, মানুষ হও, লেখা পড়া করে অনেক বড় মানুষ হও- যেখান থেকে এক টুকাতেই তুমি চিনিয়ে দিতে পারো বাংলাদেশকে।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 