মীর কাসেমের রিভিউ বুধবারের কার্যতালিকায়
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর চূড়ান্ত রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনটি শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বুধবারের কার্যতালিকায় এসেছে।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে এ শুনানি হবে। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন-বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও মোহাম্মদ বজলুর রহমান।
মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা গেছে, আপিল বিভাগের ১ নম্বর কোর্টের বুধবারের দৈনন্দিন কার্যতালিকায় আবেদনটি শুনানির জন্য ৫ নম্বরে রাখা হয়েছে।
রাষ্ট্রপক্ষে শুনানিতে নেতৃত্ব দেবেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মীর কাসেম আলীর পক্ষে থাকবেন তার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। মৃত্যুদণ্ড বহাল রেখে আপিলের পূর্ণাঙ্গ রায় গত ৬ জুন প্রকাশের পর তা রিভিউ চেয়ে ১৯ জুন আবেদন করেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম। ওই আবেদনে ১৪টি আইনগত যুক্তি তুলে ধরে তাকে বেকসুর খালাস দেয়ার আবেদন জানানো হয়।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামে হত্যা, লুণ্ঠন, অপহরণ ও নির্যাতনের দায়ে ২০১৪ সালের ২ নভেম্বর একাত্তরের বদর নেতা মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ রায়ের বিরুদ্ধে আপিল করলে গত ৮ মার্চ মীর কাসেমের মৃত্যুদণ্ড বহাল রাখেন সর্বোচ্চ আদালত।

আগামী ৬ মাসে চালু হচ্ছে ৫টি শিশু হাসপাতাল
১১-দলের সমাবেশে যোগ দিতে খুলনায় পৌঁছেছেন জামায়াত আমির
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান 