ওয়েলস কুলাউড়া সোসাইটি ইন ইউ’কের উদ্যোগে গেট টুগেদার পাটি অনুষ্ঠিত
কার্ডিফ প্রতিনিধি:: বৃটেনের ওয়েলস এর রাজধানী কাডিফ লিলো গ্রীল হাউসে অতি সম্প্রতি ওয়েলস কুলাউড়া সোসাইটি ইন ইউ, কের উদ্যোগে এক গ্রেট টুগেদার পাটির আয়োজন করা হয়। কুলাউড়া সোসাইটির সভাপতি প্রবীন মুরব্বী আলহাজ্ব ফিরুজ আলির সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বদর উদ্দিন চৌধুরী বাবর এর পরিচালনায় অনুষ্ঠিত পোগ্রামে স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির সংগঠক ও ওয়েলস জি এস সির সাবেক চেয়ারপার্সন আলহাজ্ব লিয়াকত আলী। এই মহতি অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউকে জি এস সির কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ও কাডিফ শাহ্ জালাল মসজিদ কমিটির সেক্রেটারি কমিউনিটি সংগঠক ও সাংবাদিক মকিস মনসুর আহমদ. সোসাইটির ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা জমশেদ খান মিট. কুলাউড়ার সাবেক ছাত্রনেতা সৈয়দ আমান উল্লাহ খোকন. জালাল উদ্দিন চৌধুরী জলি. নজিব উদ্দিন. সংগঠনের ট্রেজারার সুমন আলী ও উইমেনস সেক্রেটারি মনোয়ারা বেগম চৌধুরী. সহ প্রমুখ নেতৃবৃনদ। বক্তারা একে অপরের সাথে কুশল বিনিময় করা সহ ওয়েলসের কুলাউড়া কমিউনিটি ও কুলাউড়া উপজেলার উন্নয়নে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামীদিনেও সংগঠনের অগ্রযাত্রায় সকলকে আরও বলিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানান। সাংবাদিক ও কমিউনিটি সংগঠক মকিস মনসুর তার বক্তব্যে ওয়েলস কুলাউড়া সোসাইটির কর্মকান্ডের ভূয়শী প্রসংশা করে বলেন এই সংগঠন প্রতিষ্টার পর থেকে নিস্টা ও নিরলসভাবে কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছে। এজন্য সোসাইটির সবাইকে ওয়েলসবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান আলহাজ্ব ফিরুজ আলী উপস্থিত সবাইকে সার্বিক সহযোগীতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
অবৈধ বাংলাদেশিদের সাধারণ ক্ষমা করল জর্ডান
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী 