News Bangla 24 BD | সৌদিতে আরো ১১ বাংলাদেশি হজযাত্রী মারা গেছে - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সৌদিতে আরো ১১ বাংলাদেশি হজযাত্রী মারা গেছে


পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরো ১১ বাংলাদেশি হজযাত্রী মারা গেছে। এদের মধ্যে তিনজন নারী ও আটজন পুরুষ রয়েছেন। এ নিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রী সংখ্যা দাঁড়ালো উনিশে। বুধবার (৩১ আগস্ট) মক্কা বাংলাদেশ হজ অফিসের আইটি ডেস্কের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বার্ধক্যজনিত সমস্যাসহ বিভিন্ন কারণে ১১ জনসহ এ পর্যন্ত মোট ১৯ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে নিয়ম অনুযায়ী মৃতদের মরদেহ মক্কা, মদিনা ও জেদ্দায় দাফন করা হয়।

মৃত হজ যাত্রীরা হলেন- জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার হাবিবা ফেরদৌস রিকতা (৪১), তার পাসপোর্ট নম্বর- BJ0769299, নেত্রকোনা সদর উপজেলার ওয়াকিল উদ্দিন (৬৭), পাসপোর্ট নম্বর-BJ0481882, ঢাকার কদমতলীর এম এস মোফাজ্জল হোসাইন (৬৭), পাসপোর্ট নম্বর-BB0383459, নওগাঁ সদর উপজেলার সিরাজুম মুনিরা লাভলী (৫১), পাসপোর্ট নম্বর-BJ0886145, রংপুর জেলার বদরগঞ্জের মো. ইসমাইল হোসেন (৭১), পাসপোর্ট নম্বর- BJ0810105, কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোছা. সুফিয়া খাতুন (৬২), পাসপোর্ট নম্বর- BJ0734894, শেরপুর সদর উপজেলার রাশিদা বেগম (৪৮), পাসপোর্ট নম্বর-BJ0833269, কুমিল্লা সদর উপজেলার আবু তাহের (৮৭), পাসপোর্ট নম্বর- BJ0613772, শেরপুর সদর উপজেলার জমির উদ্দিন (৭৪), পাসপোর্ট নম্বর-BJ0268188, চাঁদপুর সদর উপজেলার হাবিব উল্লাহ (৮৪), পাসপোর্ট নম্বর-BE0441864, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ইসমাইল (৬২), পাসপোর্ট নম্বর-BJ0971632। তবে একজনের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে, হজ পালনের উদ্দেশ সোমবার (৩০ আগস্ট) পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন ৭১ হাজার ৩৯০ জন হজযাত্রী। সৌদিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২১৫টি ফ্লাইটের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনার ৪ হাজার ৭৬৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৬৬ হাজার ৬২৭ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন বলে বাংলানিউজকে জানিয়েছে মক্কা হজ অফিস।

জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ সেপ্টেম্বর হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর এক ল‍াখ এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজ পালন করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ