সিডনিতে বাংলাদেশি নারী ও তার সাবেক সঙ্গীর লাশ উদ্ধার
স্ট্রেলিয়ার সিডনির একটি বাড়ি থেকে এক বাংলাদেশি নারী ও তার সাবেক সঙ্গীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্মিথফেল্ডের ওই বাড়িতেই তাদের তিন বছরের মেয়েকে ঘুমন্ত অবস্থায় পাওয়া গেছে। সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, এ ঘটনাকে ‘হত্যার পর আত্মহত্যা’ বলে ধারণা করছে স্থানীয় পুলিশ।
পরিবারের বরাত দিয়ে পত্রিকাটি লিখেছে, ছয় বছর একসঙ্গে থাকার পর কিছুদিন আগে তাসমিন বাহার নামের ৩৫ বছর বয়সী ওই বাংলাদেশি তরুণীর সঙ্গে তার সঙ্গী ডেভ পিল্লাইয়ের (৪০) বিচ্ছেদ ঘটে। এরপর মেয়েকে নিয়ে অন্য বাসায় চলে গিয়েছিলেন তাসমিন।
কিন্তু বাবা দিবসে মেয়েকে তার বাবার সঙ্গে সময় কাটানোর সুযোগ দিতে স্মিথফেল্ডের ওই বাড়িতে এসেছিলেন তাসমিন। রোববার দুপুরে পিল্লাইয়ের এক আত্মীয় ওই বাড়িতে গিয়ে বাথরুমে দুজনের লাশ দেখে পুলিশে খবর দেয়।
সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, তাসমিনের মৃত্যুর খবর পেয়ে তার বোন শারজিন বাহার নিউ ইয়র্ক থেকে রওনা হচ্ছেন। তিনি বাংলাদেশ হয়ে অস্ট্রেলিয়ায় পৌঁছাবেন।
বোনের মেয়েকে নিজের কাছে রাখতে চান বলেও অস্ট্রেলীয় পত্রিকাটিকে জানিয়েছেন শারজিন। তিনি বলেছেন, পিল্লাই মারধরের হুমকি দেওয়া শুরু করায় মেয়েকে নিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তাসমিন। বিষয়টি তিনি পুলিশকেও জানিয়ে রেখেছিলেন।
“আমি ওকে বলেছিলাম ওই বাড়িতে আর না যেতে। কিন্তু ‘ফাদারস ডে’ বলে ও মেয়েকে নিয়ে সেখানে গেল। ও চাইছিল ডেভ তার মেয়েকে দেখুক।” সিডনি পুলিশ বলছে, এ ঘটনায় তারা অন্য আর কাওকে সন্দেহ করছে না। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
অবৈধ বাংলাদেশিদের সাধারণ ক্ষমা করল জর্ডান
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 