জগন্নাথ বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ রূপ পাবে কেরাণীগঞ্জে
পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাস রেখে কেরাণীগঞ্জে বিশ্ববিদ্যালয়টির পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে।
সোমবার বিকেল ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান।
শিক্ষামন্ত্রী জানান, কেরাণীগঞ্জে আগে ২৫ বিঘা জমি কেনা হয়েছে। সেখানে আরো ৫০ বিঘা জমি কেনার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ছাত্রাবাসসহ প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হবে। এক্ষেত্রে সরকার মহাপরিকল্পনা গ্রহণ করবে। পরিকল্পনা অনুযায়ী কাজ হবে।
তিনি বলেন, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেখানে আছে, সেখানে এর অবকাঠামো এবং কার্যক্রম ঠিক রেখে অবকাঠামোগত সম্প্রসারণের কাজ হবে কেরাণীগঞ্জে।
মন্ত্রী বলেন, ৫০ বিঘা বাড়তি জমি কেনার প্রক্রিয়া চলমান। স্থানীয় সংসদ সদস্যকে এরইমধ্যে যাবতীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হলো ড. সুকুমার রায় মেধা বৃত্তি
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী 