News Bangla 24 BD | খালেদা জিয়া সৌদিআরব পৌঁছেছেন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের আমন্ত্রণে পবিত্র হজ পালনের জন্য ২২ দিনের সফরে সৌদি আরবে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সৌদিআরব স্থানীয় সময় রাত ১০•২০ মিনিটের সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দা কিং আব্দুল আজিজ বিমান বন্দরে পৌছেন। এসময় বিমান বন্দরে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া কে স্বাগত জানান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিবের নেতৃত্বে হাজার হাজার নেতা-কর্মী।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সফর সঙ্গি হিসেবে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ফটোগ্রাফার নুরুদ্দিন ও গৃহপরিচালিকা ফাতেমা বেগম।

এদিকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে রয়েছেন স্ত্রী ডা:জোবাইদা রহমান মেয়ে জাইমা রহমান ।

ও মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সন্তাদের নিয়ে ৮ই সেপ্টেম্বর স্থানীয় সময় ভোর ৫টায় এমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দা কিং আব্দুল আজিজ বিমান বন্দরে অবতরণ করবেন এসময় সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব ও দলের নেতা কর্মীরা তারেক রহমান কে স্বাগত জানাবেন।

সৌদিআরব বিএনপির নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কে জেদ্দা কিং আব্দুল আজিজ বিমান বন্দরে স্বাগত জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ