News Bangla 24 BD | ওমরাহ পালন করলেন খালেদা-তারেক - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান মক্কা আল মুকাররমায় পৌঁছে বৃহস্পতিবার রাতে পবিত্র ওমরাহ পালন করেছেন।

সৌদি রয়েল প্রটোকলের ব্যবস্থাপনায় তারা বায়তুল্লাহ শরীফ তাওয়াফ, মাকামে ইব্রাহিমের পেছনে দুই রাকাত নফল নামাজ আদায়, মুলতাজিমের সামনে বিশেষ মোনাজাত ও সাফামারওয়ায় সাই করে ওমরাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

এ সময় দেশের মানুষের মুক্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সৌদি প্রশাসনের নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পরিবারের অন্য সদস্যরা ছাড়াও সহস্রাধিক প্রবাসী বাংলাদেশি পবিত্র বায়তুল্লাহ শরীফ তাওয়াফে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে অংশ নেন।

বিএনপি সৌদি আরব শাখার সভাপতি আহমদ আলী মুকিব, প্রধান উপদেষ্টা আব্দুর রহমান, মক্কা বিএনপির সভাপতি খন্দকার এম এ হেলাল সিআইপি, সাধারণ সম্পাদক নুরুল আফসার চৌধুরী সহ সকল স্তরের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

এর আগে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের আমন্ত্রণে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ