News Bangla 24 BD | ২২ই সেপ্টেম্বর খালেদা জিয়া দেশে ফিরবেন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

২২ই সেপ্টেম্বর খালেদা জিয়া দেশে ফিরবেন


বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন ২২ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার আমিরাত এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। বর্তমানে রাষ্ট্রীয় প্রটোকলে মদিনায় অবস্থান করছেন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমান পরিবারের সদস্যদের নিয়ে রবিবার এশার নামাজের পর হযরত মুহাম্মদ( সঃ)রওজা মোবারক জিয়ারত করেছেন।

বিষয়টি নিশ্চিত করছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব।

সৌদি বাদশা সউদ বিন আবদুল আজিজের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমান পরিবারের সদস্যদের নিয়ে ১১ই সেপ্টেম্বর রোজ রবিবার সৌদি আরবের মক্কায় ঐতিহাসিক আরাফাতের ময়দানে পবিত্র হজ সম্পন্ন করেছেন ।
সৌদি রয়েল প্রটোকলের ব্যবস্থাপনায় তারা পবিত্র হজ সম্পন্ন করেন। এসময় দেশের মানুষের মুক্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমান পরিবারের সদস্যদের নিয়ে ২২ই সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর ৪•৩০ মিনিটের সময় আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মদিনা কিং আব্দুল আজিজ বিমান বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্য রওয়ানা হবেন ।আবুধাবী বিমান বন্দরে দুই ঘন্টা যাত্রা বিরতি করে বেগম খালেদা জিয়া দেশের উদ্দেশ্য ও সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমান পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনের উদ্দেশ্য রওয়ানা দিবেন ।

গত ৭ নভেম্বর হজ করতে বাংলাদেশ থেকে খালেদা জিয়া এবং লন্ডন থেকে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা জেদ্দা পৌঁছেন।

খালেদা জিয়ার এটি তৃতীয় হজ। এর আগে ১৯৯১ সালে প্রধানমন্ত্রী থাকাকালে একবার এবং ১৯৯৭ সালে বিরোধী দলে থাকাকালে তিনি হজ করেন। তবে প্রায় প্রতিবছরই রমজানে তিনি উমরাহ পালন করেন।সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব সবগুলো হজ্ব ও উমরার সময়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানের সঙ্গে ছিলেন।

তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথির এটি প্রথম হজ। ২০১৪ সালে তারা খালেদা জিয়ার সঙ্গে উমরাহ করেন।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার উপদেষ্টা কাউন্সিলের সদস‌্য এনামুল হক চৌধুরী, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, একান্ত সচিব আবদুস সাত্তার, আলোকচিত্রী নুরুউদ্দিন আহমেদ, গৃহকর্মী ফাতেমা বেগমও হজ করেন।

তারেক রহমানের শ্বাশুড়ি ইকবাল মান্দ বানু, শাহিনা খান জামান বিন্দু ও স্বামী সৈয়দ শফিউজ্জামানও এবার হজ করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ