News Bangla 24 BD | ভুল ছবি দিয়ে খাদিজাকে নিয়ে অনলাইনে অপপ্রচার - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের প্রেম প্রমাণের চেষ্টা হিসেবে কিছু ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। যদিও ওই ছবিতে নির্দেশিত ব্যক্তিটি বদরুল নন বলে ছবির ব্যক্তি নিজেই ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়ে এর প্রতিবাদ করেছেন।
আসল ছবির মালিক কুমিল্লার একটি ছেলে রিমন খান তার নতুন বিয়ে করা বউয়ের সাথে সেলফি তুলে তার নিজের ফেসবুকে পোষ্ট করেছিলো, ছবিটি ফেসবুকে থাকায় কে বা কারা এটা বদরুল ও খাদিজার ছবি বলে প্রচার করতেছেন। ওই ছবির তরুণ নিজের ফেসবুকে জানিয়েছেন, এই ছবিটি তাঁর এবং তাঁর স্ত্রীর। এই ছবি নিয়ে অপপ্রচার না করারও অনুরোধ জানিয়েছেন তিনি।
এদিকে, খাদিজা আক্তার নার্গিসকে প্রকাশ্য দিবালোকে সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে চাপাতি দিয়ে কুপানোর ঘটনায় সারাদেশে ব্যাপক নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠলেও কিছু সংখ্যক ফেসবুক ব্যবহারকারী ভুল ছবি ব্যবহার করে বদরুল ও খাদিজার প্রেমের সম্পর্ক ছিল বলে অপপ্রচার চালাচ্ছে। যার প্রতিবাদ করেছেন ছবিতে নির্দেশিত ব্যক্তি নিজেই।
রিমন খান নামের ওই ফেসবুক ব্যবহারকারী তাঁর এবং তাঁর স্ত্রীর ছবি ব্যবহারের নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, এটা ভুয়া। কে খাদিজা আর কে বদরুল এটা আমি জানিও না। আমি রিমন এবং এটা আমার স্ত্রী… বন্ধুরা দয়া করে এ ধরনের কোন আইডি বলে সাথে সাথে ব্লক মারবেন। কেউ এটা ফাজলামি করছে। এধরনের আইডি পেলে রিপোর্ট করবেন সাথে সাথে।
রিমন খানের ফেসবুক আইডি https://facebook.com/rimon.khan.73157

এ বিভাগের অন্যান্য সংবাদ