মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
দেশের মেডিক্যাল কলেজগুলোতে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ইন্টারনেটে ফল আপলোড করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dghs.gov.bd) ফল পাওয়া যাবে। অন্যান্য বারের মতো নির্বাচিত পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এসএমএস করে জানিয়ে দেয়া হবে।গত ৭ অক্টোবর শুক্রবার সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত দেশের ১৮টি মেডিক্যাল কলেজের ৩৭টি ভেনুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অন্যান্য সময় অনেক আলোচনা-সমালোচনা হতো, গুজব শোনা যেত, ফেসবুকে নমুনা প্রশ্ন ও উত্তরের নমুনা ইত্যাদি পাওয়া যেত। এবার আগে থেকে সতর্কতা অবলম্বন করায় এবং প্রশ্নপত্র লিক হতে পারে এমন সবগুলো বিষয় বিবেচনা করে ব্যবস্থা নেয়ায় কোনো ধরনের ঝামেলা ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ৯০ হাজারের বেশি শিক্ষার্থী এমবিবিএস ১ম বর্ষে ভর্তি পরীক্ষায় নেয়। গত বছর এমবিবিএস ১ম বর্ষে ২৯টি সরকারি কলেজে ৩ হাজার ১৬২ এবং বেসরকারি ৬৪টি কলেজে ৫ হাজার ৩২৫ জনের ভর্তির সুযোগ ছিল। এছাড়া বিডিএস কোর্সে দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজে ৪ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হলো ড. সুকুমার রায় মেধা বৃত্তি
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী 