News Bangla 24 BD | ব্রিটেনে মন্ত্রিসভায় আরো বড় দায়িত্বে পেলেন টিউলিপ - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

ব্রিটেনে মন্ত্রিসভায় আরো বড় দায়িত্বে পেলেন টিউলিপ


হাউজ অব কমোন্স এ জেরেমি করবিনের ছায়া মন্ত্রিসভায় আরো বড় দায়িত্ব পেলেন হ্যাম্পস্টিড অ্যান্ড কিলবার্নের এমপি, বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। রোববার থেরেসা মে সরকারের শিক্ষা বিষয়ক পদে দায়িত্ব গ্রহণ করেন টিউলিপ।

নতুন দায়িত্ব পাওয়ায় দলের নেতাদের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন টিউলিপ।

রোববার শিক্ষা বিষয়ক পদে টিউলিপ সিদ্দিকের নাম ঘোষণা করেন ছায়ামন্ত্রী অ্যাঞ্জেলা রায়নার। এই পদে টিউলিপ সিদ্দিকসহ আরো তিন সদস্যের নাম উল্লেখ করা হয়েছে। এরা হলেন গর্ডন মার্সডেন এমপি, মাইক কেইন এমপি ও ইমা লয়েলবাক এমপি।

কয়েক বছর ধরেই ছায়া শিক্ষা সচিব অ্যাঙ্গেলা রেইনারের সঙ্গে কাজ করছেন টিউলিপ। এছাড়া গত মাসে করবিন পুনর্নির্বাচিত হওয়ার পর লেবার পার্টিকে ঐক্যবদ্ধ করতে লেবার সদস্যদের করবিনকে সমর্থন করা জরুরি বলে মত দিয়েছিলেন টিউলিপ।

গত মে মাসে হাউজ অব কমোন্সে প্রথমবারের মত নির্বাচিত হয়েছিলেন টিউলিপ। করবিনের মন্ত্রিসভায় আরো বড় পদে দায়িত্ব গ্রহণের বিষয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ