News Bangla 24 BD | ‘মধ্য এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মসজিদ’ - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

কাজাকিস্তান মধ্য এশিয়া ও ইউরোপের একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। দেশটির মোট আয়তন ২৭ লক্ষ ১৭ হাজার ৩ শ’ বর্গ কিলোমিটার। আয়তনের দিক দিয়ে দেশটি বৃহত্তম মুসলিম রাষ্ট্র। দেশের উত্তর অংশে অবস্থিত আস্তানা শহর দেশটির রাজধানী। এ দেশের ৭০ শতাংশ মানুষই ইসলাম ধর্মে বিশ্বাসী।

কাজাকিস্তানের ধর্ম অধিদপ্তরের হিসাব মতে দেশটির বিভিন্ন অঞ্চলে প্রায় ২ হাজার মসজিদ রয়েছে। রয়েছে শতাধিক মাদরাসা ও হাজারের বেশি ইসলামি সেন্টার। অথচ সোভিয়েত শাসনামলে দেশটিতে মাত্র ৬০টি মসজিদ ছিলো।

কাজাকিস্তানের উল্লেখযোগ্য মসজিদের অন্যতম হলো- হজরত সুলতান মসজিদ। মসজিদটি কাজাকিস্তানের রাজধানী আস্তানায় অবস্থিত। এটি কাজাকিস্তানের সবচেয়ে বড় এবং মধ্য এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মসজিদ। ২০০৯ সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু করা হয় এবং ২০১২ নির্মাণ কাজ শেষ হয় ও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ মসজিদে একসঙ্গে ৫০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদের চারকোণে সুউচ্চ চারটি মিনার ও মাঝে বড় আকৃতির একটা গম্বুজ রয়েছে। প্রতিটি মিনারের উচ্চতা ৬৩ মিটার (২০৭ফুট)। মসজিদটি নির্মার্ণে গ্লাস কংক্রীট ও গ্রানাইড ব্যবহার করা হয়েছে। ইসলামি স্থাপত্যের অনন্য উদাহরণ এই মসজিদের সোনালী গম্বুজ। মসজিদের ভেতরের নয়নাভিরাম কারুকার্য বিমোহিত করে সবাইকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ