১৫ আগস্ট জন্মদিন : খালেদার বিরুদ্ধে পরোয়ানা জারির আবেদন
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালনের ঘটনায় করা নালিশি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে বাদীপক্ষ। খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় এ আবেদন করা হয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী দুলাল মিত্র।
দুলাল মিত্র বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের দেওয়া সমন জারি হয়ে ফেরত এসেছে। কিন্তু তিনি আদালতে হাজির না হওয়ায় তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে আদালতে। ওই আবেদনের ওপর আদেশের জন্য আদালত আগামী দুই নভেম্বর দিন ধার্য করেছেন। ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ দিন ধার্য করেন।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, এ ধরনের মামলা সম্পূর্ণ মিথ্যা।
চলতি বছরের ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে নালিশি মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে খালেদা জিয়াকে ১৭ অক্টোবর হাজির হওয়ার নির্দেশ দেন।
মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, ১৯৯৬ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ইচ্ছাকৃতভাবে ভুয়া জন্মদিনে উৎসব করেন খালেদা জিয়া ও তাঁর দলের নেতা-কর্মীরা। ওই অনুষ্ঠানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নামে কুৎসা ও বানোয়াট কথা বলা হয়। এ কারণে নালিশি মামলাটি করা হয়েছে।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী 