News Bangla 24 BD | আসছে বেলালের সুরে শারমীন দিপুর গানের ভিডিও - News Bangla 24 BD
News Head

আসছে বেলালের সুরে শারমীন দিপুর গানের ভিডিও


চলতি বছরের ভালোবাসা দিবসে প্রকাশ হয় শারমীন দিপুর একক অ্যালবাম ‘কাব্য’। এর বেশ কিছু গান শ্রোতাদের মনে মুগ্ধতা ছড়িয়েছে। অডিও গানের সাফল্যে অনুপ্রাণীত হয়ে দিপু গেল আগস্টে প্রকাশ করেছিলেন অ্যালবামটির ‘অচিন পাখি’ শিরোনামে গানটির ভিডিও। সেই গানে দিপুর সঙ্গে দ্বেত কণ্ঠে গেয়েছিলেন প্রতীক হাসান।

এবার আসছে আরো একটি গানের নতুন মিউজিক ভিডিও। এর শিরোনাম ‘তুই আমার হিয়া’। ইকবাল খন্দকারের কথায় মুশফিক লিটুর সংগীতায়োজনে গানটির সুর করেছেন গানের জনপ্রিয় মুখ বেলাল খান। পাশাপাশি দ্বেত কণ্ঠের গানটিতে দিপুর সঙ্গে গেয়েছেনও তিনি।

শিল্পী শারমীন দিপু জানালেন, বর্তমানে চলছে গানটির মিউজিক ভিডিও নির্মাণের পরিকল্পনা। নেপাল অথবা থাইল্যান্ডে এর দৃশ্যায়ন হবে। মডেল হিসেবে দেখা যাবে অন্তু করিম ও শারমীন দিপুকেই।

দিপু বলেন, ‘শ্রোতাদের ভালোবাসার উৎসাহেই গানটির ভিডিও নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। এখানে গল্প ও উপস্থাপনের ভিন্নতা থাকবে। সেইসঙ্গে যেভাবে পরিকল্পনা হয়েছে তা সঠিকভাবে বাস্তবায়ন হলে দর্শক ভিডিওটির মুন্সিয়ানায় মুগ্ধ হবেন।’

চলতি বছরেই জনপ্রিয় কোনো ব্যানারে প্রকাশ পবে শারমীন দিপু ও বেলাল খানের গাওয়া ‘তুই আমার হিয়া’ গানটির ভিডিও।

এ বিভাগের অন্যান্য সংবাদ