News Bangla 24 BD | অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হতে হবে-মির্জা ফখরুল - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হতে হবে-মির্জা ফখরুল


বাংলাদেশে সত্যিকার অর্থেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে, একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে আলোচনার কোনো বিকল্প নেই। তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হতে হবে। আলোচনার মাধ্যমে একটি সমঝোতামূলক পথ বের না করলে নির্বাচন কখনো অবাধ ও সুষ্ঠু হবে না বলেছেনবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বৃহস্পতিবার জাতীয়তাবাদী যুবদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা দেখেছি ২০১৪ সালের আগেও তারা বলেছে বিএনপির সঙ্গে কোনো আলোচনা করা হবে না। কিন্তু পরবর্তীতে তারাই আলোচনার জন্য বিএনপিকে ডেকেছেন। আসলে আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে গণতন্ত্রে বিশ্বাস করে, তাহলে সকল রাজনৈতিক দলগুলের সঙ্গে আলোচনা করতে হবে। আলোচনার কোনো বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যালবার্ট পি কস্তা, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক, যুবদল নেতা রফিকুল আলম মজনু, এস এম জাহাঙ্গীর প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ