জাবি ছাত্রলীগের কর্মসূচিতে যোগদানে বাধ্য করার অভিযোগ
সাগর কর্মকার ;জাবি প্রতিনিধি,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজিত আনন্দ মিছিলে নবীন শিক্ষার্থীদের যোগদানে বাধ্য করার অভিযোগ উঠেছে। বুধবার শাখা ছাত্রলীগের আয়োজিত আনন্দ মিছিলে এমন অভিযোগ উঠেছে।
জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম এনামুল হক শামীম নব গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। ওই আনন্দ মিছিলে উপস্থিতি বাড়াতে প্রথম বর্ষের সাধারণ শিক্ষার্থীদের জোর করে নিয়ে আসার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হল, মওলানা ভাসানী হল, মীর মশাররফ হোসেন হল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রথম বর্ষের বেশ কিছু শিক্ষার্থীকে জোর করে নিয়ে আসার অভিযোগ উঠেছে। এছাড়া কোন কোন সময় শিক্ষার্থীদের ছাত্রলীগের কর্মসূচীতে আনার জন্য হলের প্রধান ফটক তালাবদ্ধ করে রাখা হয়।
মিছিলে অংশগ্রহন করা একাধিক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, মিছিলে না এলে রুম বরাদ্দ দেওয়া হবে না এমনকি হল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তাই ‘ক্লাস পরীক্ষা থাকার পরও ছাত্রলীগের কর্মসূচিতে যেতে আমরা বাধ্য ।
তবে এই অভিযোগ পুরোপুরিভাবে অস্বীকার করে শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন,বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোন প্রোগ্রামে নবীন শিক্ষার্থীদেরকে যোগদানে বাধ্য করা হয় না।এইরকম কোন ঘটনা ঘটে নাই। আমার নেতাকর্মীদের বলেছি ছাত্রদের আগে ক্লাস, পরীক্ষা।’ এরকম অভিযোগ সত্য নয়, অভিযোগ সত্য হলে যথাযথ ব্যবস্থা নেব।

স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য
সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ
ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জুবাইদা রহমান
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী 