News Bangla 24 BD | ইউটিউবে বেলাল খানের ‘একটা গল্প’ (ভিডিও) - News Bangla 24 BD
News Head

ইউটিউবে বেলাল খানের ‘একটা গল্প’ (ভিডিও)


বাংলাদেশের অন্যমত মোবাইল ভ্যালু অ্যাডেড সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠান এ্যাডবক্স বাংলাদেশ লিঃ গত রোজার ঈদ থেকেই তাদের নিজস্ব প্রযোজনায় একক ও মিশ্র গানের অ্যালবাম এবং ভিডিও প্রকাশ করছে।

সেই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ইউটিউবে প্রকাশ পেয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খানের মিউজিক ভিডিও ‘একটা গল্প’। এতে বেলালের সহশিল্পী হিসেবে আছেন মেরী। গানটি লিখেছেন সোমেশ্বর অলি।

ভিডিওতে গায়ক-গায়িকা ছাড়াও মডেল হিসেবে আছেন এ.কে আজাদ ও নীলাঞ্জনা নীলা। তাদের অসাধারণ অভিনয়ের পাশাপাশি গানটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ক্যামেরার কাজ ও নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য।

বেলাল খান বলেন, ‘গানটি খুব যত্ন করে করেছি। আমার সঙ্গে মেরী ভালোই গেয়েছেন। আশা করছি ভিডিওটি শ্রোতা ও দর্শকদের অনেক ভালো লাগবে।

এ্যাডবক্সের সিইও শফিকুল ইসলাম বলেন, ‘আমরা দর্শক-শ্রোতাদের ব্যতিক্রম কিছু মিউজিক ভিডিও উপহার দিতে চাই। এদেশের মানুষের বাংলা গান শোনা ও দেখার প্রতি আগ্রহ সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য।’ গানটির ভিডিও ইউটিউব ছাড়াও গানবক্স অ্যাপ-এ দেখা যাবে বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ