রুদ্র দ্য গ্যাংস্টার চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু করেন পিয়া বিপাশা। মডেলিং এর মাধ্যমে জনপ্রিয় হলেও পিয়া বিপাশা মিডিয়ায় আসেন লাক্স চ্যানেল আই ২০১২ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে। এরইমধ্যে ছোট ও বড় পর্দায় ধীরে ধীরে দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। কাজ শুরু করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্রে। সাম্প্রতিক কাজ নিয়ে কথা বলেছেন । সাক্ষাতকার নিয়েছেন সৈয়দ রেফাত
নতুন কোন চলচ্চিত্রে কাজ করছেন?
সম্প্রতি কাজ শুরু করেছি মোস্তাফিজুর রহমান মানিকের ‘এত প্রেম এত মায়া’ ছবিটির। এ ছবিতে আমি সাইমনের সঙ্গে প্রথমবারের মত জুটি হয়ে কাজ করছি।
মোস্তাফিজুর রহমান মানিক ও সাইমনের সঙ্গে এটাই আপনার প্রথম কাজ। কেমন লাগছে তাদের সঙ্গে কাজ করে?
এ ছবিতে আমার চরিত্রের নাম কবিতা। ছবিতে সাইমন ভাই, পরিচালকসহ ইউনিটের সকলে বেশ সহযোগিতা করছেন। কোনো দৃশ্য ক্যামেরার সামনে দেয়ার আগে অনুশীলন করে নেয়ার সুযোগও থাকছে। ঢাকার নবাবগঞ্জের দোহার এলাকায় এ ছবির প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। তাই সবকিছু মিলে এ ছবিটি নিয়েও আমি বেশ আশাবাদী।
‘এত প্রেম এত মায়া’ ছবিটির বাইরে আর কোন ছবিতে কাজ করছেন?
আমি নতুন আরেকটি ছবিতে কাজ করতে যাচ্ছি। ছবির নাম ‘ইফতেখার’। এ ছবিটিও পরিচালনা করবেন মানিক ভাই। এটাতেও আমার বিপরীতে কাজ করবেন সাইমন। রোমান্টিক ও অ্যাকশন ধাঁচের গল্প নিয়ে এ ছবির কাহিনী। আসছে ডিসেম্বর থেকে শুরু হবে এটির শুটিং।
বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও কাজ করছেন। গত ঈদে আপনাকে বেশ কয়েকটি নাটকে দেখা গেছে। সেই কাজগুলো সম্পর্কে বলুন?
গত ঈদে আমার অভিনীত নাটকগুলোর মধ্যে ছিল বি ইউ শুভ ও শফিকুর রহমান শান্তনুর লেখা ‘পিপ পিপ হুররে’, জাকারিয়া সৌখিনের লেখা ‘ধূসর ভালোবাসা’, শান্তনুর লেখা ‘ডায়েরি অব লাভ’ও পান্থ শাহরিয়ারের লেখা ‘প্রেম ও একটি অচেনা শহর’। নাটকগুলো প্রচারের পর আমি ব্যাপক সাড়া পেয়েছি।
টার্গেট নাটক না চলচ্চিত্র?
আসলে ভালো গল্পের নাটকে কাজ করার ইচ্ছেটাই বেশি থাকে। সেভাবেই কাজ করে যাচ্ছি। তবে আমার টার্গেট এখন শুধুই বড় পর্দা। চলচ্চিত্রে লম্বা সময় কাজ করার ইচ্ছে রয়েছে আমার।

ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ 