News Bangla 24 BD | এদের লজ্জা বলে তো কিছুই নেই : জয়া বচ্চন - News Bangla 24 BD
News Head

এদের লজ্জা বলে তো কিছুই নেই : জয়া বচ্চন


‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় রণবীর-ঐশ্বরিয়া রায়ের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা চলছে। এ নিয়ে ক্ষোভ রয়েছে বলিউড কিংবদন্তি বচ্চন পরিবারের অন্দরেও। এমনকি ঐশ্বরিয়া নিজেই করণ জোহরকে ওই সিনেমার বেশ কিছু দৃশ্য বাদ দিতে অনুরোধ করেছিলেন। এবার নাম উল্লেখ না করে সেই ইস্যুতেই কি ঐশ্বরিয়ার দিকে তির ছুড়লেন জয়া বচ্চন?

সম্প্রতি ১৮তম মামি মুম্বাই ফিল্ম ফেস্টিভালে জয়া বচ্চন বলেন, ‘আগে পরিচালকরা ছবিতে তাদের শিল্পসত্ত্বা দেখাতেন। কিন্তু এখন পুরোটাই ব্যবসা। এখন খোলাখুলি দেখানো হলে সেটাকেই স্মার্ট মনে করা হয়। এদের লজ্জা বলে তো কিছুই নেই। শুধু ১০০ কোটির বক্স অফিস সাফল্যটাই আসল। এ সব দেখে আমার খুব কষ্ট হয়…’।

বলিউডের সিনেমা দৃশ্যের সমালোচনা করলেও ঐশ্বরিয়ার নাম উল্লেখ করেননি জয়া। তবে বলিউড পাড়ার অনেকেই বলেছেন, রণবীরের সঙ্গে ঐশ্বরিয়ার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় কোনোভাবে মেনে নিতে পারেনি বচ্চন পরিবার। সম্ভবত তারই প্রতিফলন দেখা গেল জয়ার মন্তব্যে।

এ বিভাগের অন্যান্য সংবাদ