বিয়ের পর ঢাকাই ছবির অনেক নায়িকাই রূপালি পর্দা থেকে হারিয়ে গেছেন। পর্দা এবং সবরকম আলোচনা থেকে আড়ালে চলে যাওয়া সেসব জনপ্রিয় নায়িকাদের তালিকা বেশ দীর্ঘ। তবে এই ভাবনায় বিয়ের পর মাহিয়া মাহির ফিরে আসাকে রাজকীয়ই বলা চলে।
বর্তমানে ঢাকাই ছবির নায়িকাদের ক্যারিয়ার ঘাঁটলে দেখা যায় ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা হালের মাহিয়া মাহি। তাকে ঘিরে প্রযোজকরা অর্থ লগ্নি করার সাহস পান। সেই নায়িকা হুট করেই চলতি বছরের ২৫ মে বিয়ে করে বসেন। সবাই ভাবছিলেন শাবনূর, পূর্ণিমা, রেসিদের পথ ধরে এবার বুঝি মাহিও ‘সাবেক নায়িকা’ হতে চললেন!
কিন্তু সেই ভাবনাকে মিথ্যে করে দিয়ে দারুণভাবে ফিরে আসলেন মাহিয়া মাহি। ক্রিকেটীয় ভাষায় বলা যায় এ মাহির ‘ফ্যান্টাবুলাস কামব্যাক’। বিয়ে-হানিমুন আর সংসারের ঝামেলা চুকিয়ে বর্তমানে পুরোদমে তিনি চলচ্চিত্রে মনোযোগী। অসংখ্য ছবির প্রস্তাব আসছেই। চরিত্র আর গল্প দেখে বিবেচনায় নিচ্ছেন। এই মুহূর্তে তার হাতে রয়েছে ৮টি ছবি।মাহি অভিনীত ছবিগুলোর মধ্যে ঢাকা অ্যাটাক, হারজিতের শুটিং শুরু হয়েছে। আর নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন নক্ষত্রের রাত, ইফতেখার, ঘুম, প্রেমের বাঁধন, পবিত্র ভালোবাসা, পলকে পলকে তোমাকে চাই ছবিগুলোতে। মাহি জানালেন, এই ছবিগুলোর কাজও শিগগির শুরু হবে।
মাহি বলেন, ‘ঢাকা অ্যাটাক ছবিটির কাজ একেবারেই শেষের দিকে। হারজিৎ ছবিরও প্রথম লটের শুটিং শেষ করেছি। নতুন করে ভাবছি মেহের আফরোজ শাওনের পরিচালনায় ‘নক্ষত্রের রাত’ ও মোস্তাফিজুর রহমান মানিকের ‘ইফতেখার’ ছবিগুলো নিয়ে।’এদিকে বিয়ের পর মাহি তার স্বামী অপুর সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন। ক’মাস আগেই যুক্তরাষ্ট্র থেকে হানিমুন সেরে এসেছেন। গেল কোরবানী ঈদে বেশ কিছু টিভি চ্যানেলে মাহিকে দেখা গেছে স্বামীকে নিয়ে নানা অনুষ্ঠানে অংশ নিতে। দর্শকদের কাছে বেশ ভালোই গ্রহণযোগ্যতা পেয়েছেন মাহি-অপু দম্পতি।
সংসার নিয়ে মাহি বলেন, ‘স্বামী অপু এবং শ্বশুর বাড়ির সবাই আমাকে ভীষণ আদর করেন। তারা আমাকে চলচ্চিত্রে নিয়মিত কাজ করতে উৎসাহ দেন। সত্যি এমন স্বামী-শ্বশুর-ভাসুর পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার অভিনয়ের প্রতি শ্বশুরবাড়ির যে সাপোর্ট সেটা আমাকে খুবই উৎসাহিত করে। সেই অনুপ্রেরণা নিয়েই অভিনেত্রী হিসেবে নিজেকে সার্থক করে তুলতে চাই আমি।’
অভিনয়ে মুগ্ধতার গালিচায় হেঁটে যাবেন মাহিয়া মাহি অভিনয়ের অনেকটা পথ- সেই প্রত্যাশা তার ভক্তদেরও।

ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সরগরম বিএফডিসি
মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী
খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার 