News Bangla 24 BD | প্রসূন আজাদ ১বছর নিষিদ্ধ - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

অভিনেত্রী প্রসূন আজাদকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। নির্মাতা ও অভিনয়শিল্পী রোকেয়া প্রাচীর অভিযোগের ভিত্তিতে টেলিভিশন নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড এই সিদ্ধান্ত নিয়েছে। টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও অভিনয়শিল্পী সংঘের এ ব্যাপারে সম্মতি রয়েছে।

ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘পরিচালক রোকেয়া প্রাচীর অভিযোগের ভিত্তিতে ডিরেক্টরস গিল্ড প্রসূনের সঙ্গে যোগাযোগ করেছে। তিন দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। তিন দিন ২৮ অক্টোবর শেষ হলেও এর মধ্যে কোনো যোগাযোগ করেননি প্রসূন। তার ফেসবুক থেকে খুব আপত্তিকর স্ট্যাটাস আসে, যা এই ইন্ডাস্ট্রির সবার জন্য খুবই লজ্জার।’

ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘রোকেয়া প্রাচী ও প্রসূনের সঙ্গে আলোচনা করে বিষয়টির সুষ্ঠু সমাধান করতে চেয়েছি। এ ব্যপারে প্রসূনের কাছে যখন চিঠি দেওয়া হয়, তখনো তিনি উত্তর না দিয়ে চুপ থাকেন। এটা সংগঠনকে অবমাননা, অশ্রদ্ধা ও গুরুত্বহীন ভাবা। এ কারণে আগামী এক বছর ডিরেক্টরস গিল্ডের কোনো সদস্য তাকে নিয়ে প্রোডাকশন তৈরি করতে পারবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

‘স্বপ্ন সত্যি হতে পারে’ নামের একটি নাটকের শুটিংকে কেন্দ্র করে নির্মাতা ও প্রযোজক রোকেয়া প্রাচীর সঙ্গে অভিনেত্রী প্রসূন আজাদের কথা-কাটাকাটি হয়। পরে দুজনই পাল্টাপাল্টি অভিযোগ করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এর জের ধরে প্রসূন আজাদের বিরুদ্ধে ১৯ অক্টোবর রোকেয়া প্রাচী অভিযোগ করেন নাটকের তিন সংগঠনের কাছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ