News Bangla 24 BD | সেই দুই ছাত্রলীগ নেতাকে যেকোনো সময় গ্রেফতার - News Bangla 24 BD
News Head

সেই দুই ছাত্রলীগ নেতাকে যেকোনো সময় গ্রেফতার


গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) হকার উচ্ছেদ অভিযানের সময় অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়া ছাত্রলীগের দুই নেতাকে যেকোনো সময় গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম-কমিশনার (ডিবি) আবদুল বাতেন।

মঙ্গলবার দুপুর পৌনে ১টায় ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

হকার উচ্ছেদ অভিযানের সময় দুই ছাত্রলীগ নেতার অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়ার ছবি গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হওয়ার ইতোমধ্যে তাদের দু’জনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। হত্যাচেষ্টার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে একটি মামলাও করেছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ