News Bangla 24 BD | কৃষ-৪’-এ ফের হৃতিক রোশন - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

‘কৃষ -৪’ শুরু করার ব্যাপারে তোড়জোড় শুরু করে দিয়েছেন রাকেশ রোশন৷ ভারতীয় সুপার হিরো কৃষ -এর ভূমিকায় আবারও হৃতিক রোশন৷ কেমন হতে চলেছে সেই ছবি, সেটা জানানোর আগে একটু পেছন ফিরে দেখা যাক৷

২০০৩ সালে রাকেশ রোশন তৈরি করেছিলেন ‘কোই মিল গয়া ’৷ কল্পবিজ্ঞান ভিত্তিক কাহিনি৷ কাহিনির নায়ক কৃষ্ণ নামের এক মেন্টালি চ্যালেঞ্জড তরুণ৷ আর সেই ছবিতে ছিল যাদু নামের এক ভিনগ্রহের প্রাণী, যার দৌলতে কৃষ্ণ ফিরে পায় তার স্বাভাবিকতা৷ সেই ছবিতে প্রেমও এসেছিল কৃষ্ণর জীবনে৷ কৃষ্ণর ভূমিকায় ছিলেন হৃতিক রোশন৷

কৃষ কিন্তু সেই ছবিতে কোনো সুপারহিরো ছিলেন না৷ তিনি সুপারহিরো হয়ে উঠলেন ২০০৬ সালে তৈরি ‘কৃষ ’ ছবিতে৷ দেখা গেল তাঁর মুখে এক ধরনের মাস্ক৷ হলিউডি সুপারহিরোরা ঠিক যা যা ক্ষমতার অধিকারী , কৃষও তাই৷ ‘কৃষ ’ সুপারহিট হতে সময় নেয়নি৷ ফলে ‘কৃষ -থ্রি ’ তৈরি হওয়ার রাস্তা খোলাই ছিল৷ ২০১৩ সালে তৈরি হল এই ছবি৷ ‘কৃষ ’ হয়ে উঠল বলিউড সিনেমার অন্যতম ফ্র্যাঞ্চাইজি৷

প্রসঙ্গত ‘কৃষ -টু’ বলে কোনো সিনেমা তৈরি হয়নি৷ হয়নি তার কারণ ‘কৃষ ’ হল এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি৷ এই মুহূর্তে রাকেশ রোশন ব্যস্ত হয়ে পড়েছেন ‘কৃষ ফোর ’-এর চিত্রনাট্য তৈরির কাজ নিয়ে৷ তিনি জানিয়েছেন , ‘আমরা আশা করছি আগামী বছর এপ্রিল কিংবা মে মাসে এই ছবির শ্যুটিং শুরু করব৷ বেশ বড় প্রজেক্ট৷ এবং ভিস্যুয়াল এফেক্টসও অনেক রয়েছে৷ এখন সেই সব এফেক্টস যাতে আমাদের বাজেটের মধ্যে থাকে সেটা দেখতে হবে৷ পাশাপাশি দর্শকেরও যাতে পছন্দ হয় সেদিকেও নজর দিতে হবে৷ এই ছবির জন্য আমরা আন্তর্জাতিক মানের অ্যাকশন ডিরেক্টর আনার কথা ভাবছি৷ অ্যাকশন এবং ভিএফএক্স যাতে আন্তর্জাতিক মানের হয় সেদিকেও নজর রাখছি৷ এমন কিছু একটা করার চেষ্টা করছি যা আগে কখনো হয়নি৷ ’

জানা গেল ‘কৃষ-৪’-এর ভাবনা প্রথমে মাথায় এসেছিল রাকেশ রোশনের স্ত্রীর৷ তিনি রাকেশকে এমন একটি গণেশের ছবি দেখান যার মুখটি হুবহু কৃষের মতো৷ এ প্রসঙ্গে রাকেশকে প্রশ্ন করা হলে তিনি কিছু জানাতে অস্বীকার করেন৷ রাকেশ এই মুহূর্তে হৃতিককে নিয়ে তৈরি হওয়া পরের ছবি ‘কাবিল ’-এর পোস্ট প্রোডাকশন নিয়ে চিন্তিত৷ ছবিটি মুক্তি পাবে আগামী ২৬ জানুয়ারি৷

এ বিভাগের অন্যান্য সংবাদ