News Bangla 24 BD | সমাবেশ করতে না দিলে কর্মসূচির হুঁশিয়ারি খালেদার - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সমাবেশ করতে না দিলে কর্মসূচির হুঁশিয়ারি খালেদার


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‌‘আমরা ক্ষমতার জন্য আন্দোলন-সংগ্রাম করছি না। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করছি। জনগণ আমাদের সাথে আছে। সরকার সমাবেশ করতে না দিলেও ঘরে বসে থাকবো না। আমরা কর্মসূচি দেবো এবং তা পালনও করবো। জয় আমাদের হবেই’।

শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে মহিলা দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, সরকার জনগণকে ভয় পায় বলেই ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ পালন করতে দিচ্ছে না।

তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছেন। এ কমিশনের মেরুদণ্ড নেই। সরকারের নির্দেশ ছাড়া এ কমিশন কিছু করতে পারে না। রকিব উদ্দিন কমিশনের অধীনে যত নির্বাচন হয়েছে তার একটিও সুষ্ঠু হয়নি। তাই নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। আওয়ামী লীগের অনুগত লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করলে হবে না। সব দলের মতামতের ভিত্তিতে নিরপেক্ষ কমিশন গঠন করতে হবে। সৎ, যোগ্য লোক ছাড়া নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ হবে না।

মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসন বলেন, মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে স্বৈরাচারী সরকারের পতন ঘটানো সম্ভব হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত করা যাবে। আর তাতে দেশে শান্তি ফিরে আসবে। যেখানে কোনো সন্ত্রাস, দুর্নীতি থাকবে না।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক নূরী আরা সাফা, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ