News Bangla 24 BD | জনগণ বিএনপিকে ভয় পায়-ড. হাছান মাহমুদ - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

জনগণ বিএনপিকে ভয় পায়-ড. হাছান মাহমুদ


বিএনপি ২০১৩, ১৪ ও ১৫ সালে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে, ঝলসে দিয়েছে শত শত মানুষকে । জনগণ বিএনপিকে ভয় পায় বলেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের পরিপ্রেক্ষিতে রবিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন ।

ড. হাছান বলেন, রাজধানীতে কোনো সভা সমাবেশের অনুমতি দেয়ার ক্ষেত্রে গোয়েন্দা তথ্যকে আমলে আনা হয়। বিএনপি এর আগেও সভা সমাবেশের নামে রাজধানীতে সহিংসতা করেছে। কাজেই যে কোনো অনুমতি দেয়ার আগে আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ জনগণের জানমালের নিরাপত্তাটিকে বিবেচনায় আনে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগকেও রাজধানীতে কোনো সভা সমাবেশ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়।

৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালন করার জন্য খালেদা জিয়ার আহ্বানের সমালোচনা করে ড. হাছান বলেন, সেদিন দেশে কোনো বিপ্লব হয়নি। ১৯৭৫ সালের সেদিন মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে হত্যা করে তাদের লাশের ওপর হেটে জেনারেল জিয়া ক্ষমতা গ্রহণ করেন। এ রকম একটি বেদনা বিধূর দিনে খালেদা জিয়া উৎসবের ডাক দিবেন, তা এ দেশের জনগণ মেনে নেবে না।

নির্বাচন কমিশন গঠনের জন্য সরকারের প্রতি খালেদা জিয়ার আহ্বানের পরিপ্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, ‘দয়া করে সংবিধান পড়ুন। দেখুন সেখানে কি লেখা আছে। সংবিধান অনুযায়ী এটি রাষ্ট্রপতির কাজ।’

এ বিভাগের অন্যান্য সংবাদ