News Bangla 24 BD | 'বাংলা‌দে‌শ-যুক্তরাষ্ট্র সম্প‌র্কে নির্বাচন কোনো প্রভাব ফেলবে না' - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

‘বাংলা‌দে‌শ-যুক্তরাষ্ট্র সম্প‌র্কে নির্বাচন কোনো প্রভাব ফেলবে না’


বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মা‌র্শিয়া বা‌র্নিকাট বাংলা‌দে‌শের স‌ঙ্গে যুক্তরা‌ষ্ট্রের সম্পর্কে আগামীতে আরও বাড়‌বে ব‌লে আশা প্রকাশ ক‌রে‌ছেন। তি‌নি ব‌লে‌ছেন, যুক্তরা‌ষ্ট্রের আসন্ন নির্বাচ‌নে ফলাফলের পর বাংলা‌দে‌শের স‌ঙ্গে সম্প‌র্কে কোনো প্রভাব পড়‌বে না।

সোমবার সকালে রাজধানী বনানী‌র সেতু ভব‌নে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দে‌রের স‌ঙ্গে সাক্ষা‍ৎ শে‌ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে মা‌র্শিয়া বা‌র্নিকাট ব‌লেন, বাংলা‌দে‌শের সাম্প্র‌তিক রাজনী‌তি, গণতা‌ন্ত্রিক ব্যবস্থার উন্নয়ন নি‌য়ে তা‌দের ম‌ধ্যে আ‌লোচনা হ‌য়ে‌ছে। আর যুক্তরাষ্ট্র সব সময়ই বাংলা‌দে‌শের পা‌শে আ‌ছে।

যুক্তরাষ্ট্রও আশা ক‌রে বাংলা‌দে‌শে গণতন্ত্র আ‌রও শ‌ক্তিশালী হ‌বে। ভ‌বিষ্য‌তে বাংলা‌দে‌শে যুক্তরা‌ষ্ট্রের বি‌নি‌য়োগ আরও বাড়‌বে বলেও জানান বার্নিকাট।

এ বিভাগের অন্যান্য সংবাদ