বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের সমাবেশকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় শতাধিক সদস্য ঘিরে রেখেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।
সকাল থেকে নয়াপল্টন কার্যালয়ে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে দলের নেতা-কর্মীরা।
সকালে মহিলা দলের দুই নারী কর্মী কার্যালয়ে ঢুকতে চাইলে তাদের আটক করে পুলিশ।
কার্যালয়ের সামনে এপিসি ও জলকামানসহ কয়েকটি গাড়ি রাখা হয়েছে। পুলিশের সতর্ক অবস্থানের কারণে বিএনপির নেতা-কর্মীরাও কার্যালয়ে আসা বন্ধ রেখেছেন।
নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়নের বিষয়ে মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) শিবলী নোমান বলেন, এটা রুটিন ওয়ার্ক। যেহেতু সমাবেশ করার অনুমতি নেই তাই বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 