ঝিনাইদহে জিংক সমৃদ্ধ ব্রি-৬২ ধানের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত
জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় জিংক সমৃদ্ধ ব্রি ধান-৬২’র ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে শৈলকুপা উপজেলার যুগনী গ্রামের কৃষক বাবু লাল মন্ডলের বাড়িতে এ দিবসের আয়োজন করে উন্নয়ন ধারা ও হারভেস্ট প্লাস বাংলাদেশ নামে দুটি সংস্থা।
স্বাধীন কৃষক সংগঠন আবাইপুর ইউনিয়নের সভাপতি রুবায়েত হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু।
বিশেষ অতিথি ছিলেন- হারভেস্ট প্লাস বাংলাদেশের এ আর ডিও মজিবর রহমান, উন্নয়ন ধারার নির্বাহী পরিচালক কৃষিবিদ শহিদুল ইসলাম, এআরপি প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ রাজু আহম্মেদ, উপ-কৃষি কর্মকর্তা লিটন আহম্মেদ।
অনুষ্ঠান পরিচালনা করেন হারভেস্ট প্লাস বাংলাদেশ’র উন্নয়ন ধারার প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ কৃষ্ণ দাস সাহা। অনুষ্ঠানে ওই এলাকার শতাধিক কৃষক, কৃষাণীরা উপস্থিত ছিলেন।
বক্তারা জিংক সমৃদ্ধ ব্রি ধান-৬২’র উপকারিতা ও ফলন নিয়ে আলোচনা করেন। এর আগে তারা মাঠ থেকে ব্রি ধান-৬২ কাটার উদ্বোধন করা হয়।

গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত 