সালমানের জীবনে নতুন নারী উর্বশী!
এখন চলছে নভেম্বর। এ মাসেই কথিত প্রেমিকা রোমানিয়ান টিভি তারকা লুলিয়া ভান্টুরের সঙ্গে বলিউড সুপারস্টার সালমান খানের বিয়ের সানাই বাজার কথা! ভারতের ট্যাবলয়েড গুলোয় কয়েক মাস আগে এমন জল্পনা ছিল। কিন্তু সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী লুলিয়া অধ্যায় শেষ! এবার উর্বশী রাউতেলার সঙ্গে সল্লুর প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। কারণ মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে খানদের ফ্যাটের সামনে ২২ বছর বয়সী ওই অভিনেত্রীকে একাধিকবার দেখা গেছে। বলিউডের একাধিক সূত্রের দাবি, উর্বশীই সালমানের জীবনে নতুন নারী। ‘সিং সাব দ্য গ্রেট’, ‘সনম রে’ ও ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ ছবির পাশাপাশি তাকে দেখা গেছে হানি সিংয়ের মিউজিক ভিডিওতে। বেশ কয়েকটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জেতার মধ্য দিয়ে বলিউডের দুয়ার খুলেছে তার সামনে।
কাছাকাছি আসার সুবাদে বড় মনের মানুষ সালমানের কাছ থেকে উর্বশী এখন থেকে বলিউডে অনেক সুবিধা আদায় করতে পারবেন বলে ধরে নেওয়া হচ্ছে। এর আগে স্নেহা উল্লাল, ডেইজি শাহ, জেরিন খানের বেলায়ও এমন হয়েছে। ‘দাবাং’ তারকার ছত্রচ্ছায়ায় থেকে চোখে পড়ার মতো কাজ পেয়েছেন ওই অভিনেত্রীরা।
এদিকে আগামী মাসে ৫১তম জন্মদিন উদযাপন করতে যাচ্ছেন সালমান। তার হাতে এখন আছে ‘টিউবলাইট’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবি দুটি।

ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সরগরম বিএফডিসি
মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী
খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার 