নতুন বিজ্ঞাপনে কাজ শুরু করেছেন শবনম ফারিয়া ও ফারহান আহমেদ জোভান। দীর্ঘদিন পর ক্যামেরা সামনে আসলেন জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া। অন্যদিকে শোবিজে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা জোভান।
জোভান-ফারিয়াকে দেখা যাবে ওয়ালটন একটি বিজ্ঞাপনে। এটি নির্মাণ করছেন খান মোহাম্মদ বদরুদ্দিন। বিজ্ঞাপনটি সম্পর্কে ফারিয়া বলেন, অনেক দিন পর বিজ্ঞাপনে কাজ করছি। তা প্রায় দুই বছর পর তো হবেই!
সবশেষ তিনি আদনান আল রাজীবের একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন। নতুন বিজ্ঞাপনটির শ্যুটিং চলছে রাজধানীর এফডিসিতে।
ফারিয়া এখন কয়েকটি ধারাবাহিকে কাজ করছেন। গত মাসে ‘হিং টিং ছট’ নামের একটি ধারাবাহিকের শুটিং করেছেন থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে। বর্তমানে তিনি ‘বৃষ্টিদের বাড়ি’ নামের আরো একটি ধারাবাহিকের শুটিং করছেন।
শ্যুটিং স্পট থেকে জোভানকে সঙ্গে নিয়ে ফারিয়া একটি সেলফি ভক্তদের উদ্দেশ্যে শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। পোস্টে তিনি লিখেন, ’হার্টথ্রব জাতীয় অভিনেতার সাথে কাজ করছি।’

ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সরগরম বিএফডিসি
মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী
খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার 