News Bangla 24 BD | কুমিল্লাকে ৬ উইকেটে হারালোকুমিল্লাকে ৬ উইকেটে হারালো বরিশাল - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

কুমিল্লাকে ৬ উইকেটে হারালোকুমিল্লাকে ৬ উইকেটে হারালো বরিশাল


বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটর চতুর্থ আসরে টানা দুই ম্যাচ হারলো বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বরিশাল বুলস ৬ উইকেটে হারায় তাদের।

এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে বরিশালকে ১৩০ রানের টার্গেট দেয় কুমিল্লা। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মুশফিকুর রহিমের দল। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করে পেরেরা। এছাড়া অধিনায়ক মুশফিকও করেন ৩৩। মূলত তাদের ব্যাটিংয়েই সহজে জয় খুজে পায় বুলস।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে মারলন স্যামুয়েলসের ৪৮ ও সোহেল তানভিরের অপরাজিত ৩০ রানের সুবাদে ১৩০ রান করে কুমিল্লা।
বরিশালের হয়ে দুই উইকেট নেন আবু হায়দার রনি।

ব্যাটিংয়ে নেমে রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার ইমরুল। ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই তাকে ক্লিন বোল্ড করেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ইমরুল কায়েসের পর খালিদ লতিফকে (১২) ফেরান আবু হায়দার রনি। পাকিস্তানি ওপেনারকে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি করেন বরিশাল বুলস পেসার আবু হায়দার। দলীয় ২৫ রানের মাথায় দুই উইকেট হারায় কুমিল্লা।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে পাকিস্তানি পেসার সোহেল তানভীর ব্যাট হাতে জ্বলে উঠেন। মাত্র ১৯ বলে তিনটি ছক্কায় তিনি ৩০ রান করেন অপরাজিত থাকা এই পাকিস্তানি। তানভীরের সঙ্গে শেষ ওভারে ব্যাট করা কুমিল্লার দলপতি মাশরাফি (২) আবু হায়দারের বলে বোল্ড হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ