ডেস্ক :
সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর পৃথিবীজুড়ে রয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তবে রিয়েল লাইফে নয়, রিল লাইফে গানে গানে এ কথা বলছেন তিনি।
জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমী ও প্রেমী’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শুভ-ফারিয়া। সম্প্রতি এ সিনেমার টাইটেল সং ‘প্রেমী ও প্রেমী’ গানটি জাজ মাল্টিমিডিয়া তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে। এতেই এমন কথা বলেছেন শুভ।
রোমান্টিক ঘরানার ‘প্রেমী ও প্রেমী’ গানটি লিখেছেন কবির বকুল। গানটির সুর-সংগীত পরিচালনা ও কণ্ঠ দিয়েছেন কলকাতার আকাশ সেন। বেশ কয়েকটি মনোরম লোকেশনে গানটির দৃশ্যধারণ করা হয়েছে। এতে ভিন্ন ভিন্ন লুকে লাস্যময়ী ফারিয়াকে ক্যামেরাবন্দি করেছেন নির্মাতা।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে এটি যৌথভাবে প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ। সিনেমাটি আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সরগরম বিএফডিসি
মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী
খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার 