News Bangla 24 BD | বিলাসবহুল বিমান, হেলিকপ্টার, বাড়ি কী নেই ট্রাম্পের! - News Bangla 24 BD
News Head
 শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২ গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বিলাসবহুল বিমান, হেলিকপ্টার, বাড়ি কী নেই ট্রাম্পের!


ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে আলোচিত ব্যক্তি সদ্য নির্বাচিত হওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বড় ধনীদের একজন তিনি। তবে অন্য ধোনীদের চেয়ে তার কথা একটু আলাদা।

কেননা অন্য সব ধনীরা বিলাসবহুলতার দিক থেকে হয়ত ট্রাম্পের ধারেকাছেও যেতে পারবেননা। ব্যক্তিগত জীবনে ব্যাপক বিলাসবহুল জীবন তার।

বিশ্বের সবচেয়ে আধুনিক এবং বিলাসবহুল বিমানের মালিক ট্রাম্প। তার সবচেয়ে পছন্দের এ বিমানটি সোনায় মোড়া। তাছাড়া তার বাড়ি ৫৮ তলা। বাড়ির অন্দর এবং বাইরের সাজসজ্জা তাক লাগিয়ে দেবে সবাইকে।

রেসলিংয়ের উপস্থাপক থাকলেও তার সবচেয়ে প্রিয় খেলার একটি হলো গল্ফ। আর সে কারণে তার নিজের একাধিক গল্ফ কোর্স রয়েছে।

এছাড়া ভ্রমণের জন্য ব্যক্তিগত জেট বিমান, হেলিকপ্টার সহ অসংখ্য বিলাসবহুল গাড়ি রয়েছে তার।

তবে এবার তার বিলাশবহুল জীবনের বেশ কিছু নিয়মই ছাড়তে হবে। কেননা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বিশ্বের সবচেয়ে সুরক্ষার দেয়ালে মোড়া থাকবে তার চারপাশ।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে সবাইকে অবাক করে জয় পেয়েছেন যুক্তরাষ্ট্রের এই বিতর্কিত ব্যবসায়ী। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেও তা কিছুতেই মেনে নিতে পারছেন না অনেক মার্কিন। সে কারণে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রায় সকল অঙ্গরাজ্যে প্রতিবাদে ফেটে পড়ছে মার্কিনীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ