জাবির মওলানা ভাসানী হলে জাকিরের জন্মদিন পালন
সাগর কর্মকার জাবি প্রতিনিধি :
বাংলাদেশের প্রাচীনতম ছাত্র সংগঠন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন-সম্পাদক এস.এম.জাকির হোসেন এর জন্মদিন পালন করলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মওলানা ভাসানী হলে ছাত্রলীগ কর্মীরা।জন্মদিন উপলক্ষে শুক্রবার মওলানা ভাসানী হল ছাত্রলীগ কর্তৃক দোয়া মাহফিল অায়োজন এবং সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী ও খাবার বিতরন করা হয়।

শুক্রবার রাত ১২টায় হলের অতিথি কক্ষে কেক কাটার মধ্য দিয়ে জন্মদিনের আয়োজন শুরু হয়। এছাড়া শনিবার এস এম জাকির হোসাইনের জন্মদিন উপলক্ষ্যে হলের মসজিদে বাদ আসর মিলাদ দোয়া মাহফিল, এতিম ও পথশিশুদের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতারণ করা হয়। মিলাদে জঙ্গিবাদ ও সন্ত্রাস মুক্ত দেশ গড়া ও এদেশের মানুষের দুঃখ দুর্দশা মুক্ত করার আন্দোলনে এস এম জাকির হোসেনের বলিষ্ঠ নেতৃত্ব অর্জনের জন্যে এবং তার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এরপর তারা হলের গেটে ক্যাম্পাসের আশে পাশে বসবাসরত প্রায় ৪০ জন এতিম ও পথশিশুদের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতারণ করেন।

এ সময়ে ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিপ্লবী সাধারন সম্পাদক,আমাদের সকলের প্রানপ্রিয় অভিভাবক, প্রিয় নেতা, এস.এম. জাকির হোসাইন ভাইজানের জন্মদিন উপলক্ষ্যে ভাই এবং তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষা শান্তি ও প্রগতির যে মূলমন্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে তার বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছে জাকির ভাই তার ধারাবাহিকতায় তার জন্মদিনে শিক্ষাসামগ্রী বিতরন করা হয়, তারা আরো বলেন মওলানা ভাসানী হল ছাত্রলীগ মোর্শেদুর রহমান আকন্দের পরিচালনায় আরো এগিয়ে যাবে এ কামনা ব্যাক্ত করেন। এ সময়ে মওলানা ভাসনী হল ছাত্রলীগেরবিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হলো ড. সুকুমার রায় মেধা বৃত্তি
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 