কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলায় বক্তব্য রাখলেন শাহরুখ
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে এসেছিলেন শাহরুখ খান। সেখানে নিজের বক্তব্য রাখতে গিয়ে বক্তব্যের শুরুতে বাংলা ভাষার সাহায্য নেন শাহরুখ। বক্তব্যের শুরুতে যখন তিনি কথা বলেন সমস্ত অডিটোরিয়াম হাততালি আর উচ্ছ্বাসে ফেটে পড়ে। খুশি হন মঞ্চে উপস্থিত জয়া বচ্চনও। পরিণীতি চোপড়াও তাঁকে উৎসাহ দেন।
বক্তৃতা দিতে গিয়ে শাহরুখ এও বলেন, “জয়া আন্টি, আমি আপনাকে প্রমিস করেছিলাম আমি আজ রাতে বাংলাতে কথা বলব।” তারপরেই বাংলায় বক্তব্য রাখতে শুরু করেন শাহরুখ। যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে সবাই যেন তাঁকে ক্ষমা করে দেয়, এই আবেদন করেন তিনি।
মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে তিনি তাঁর বক্তব্য শুরু করেন। “মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি উপস্থিত সকল সম্মানিত অতিথি এবং জুরি মেম্বাসরস বন্ধুগণ আপনাদের সবাইকে আমার নমস্কার।”
মাঝে তিনি ইংরেজিতেই কিছুক্ষণ কথা বললেও শেষ করেন তিনি বাংলাতেই বলেন, “আমি আগেও বলেছি, কলকাতা আমর প্রিয় শহর। কলকাতা ফিল্ম ফেস্টিভাল আমার প্রিয় উৎসব।” হাসি আর হাততালি তো বটেই। সেই সঙ্গে শাহরুখ দর্শকের থেকে প্রচুর উৎসাহও পান।

ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সরগরম বিএফডিসি
মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী
খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার 