টিভি সাংবাদিক পরিচয়ে ঘুষ চাওয়ার ভিডিও ‘ভাইরাল’
টেলিভিশন সাংবাদিক পরিচয়ে ঢাকার একজন সহকারী কমিশনারের (ভূমি) কাছে ঘুষ চাওয়ার একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।
গত ৬ অক্টোবর মিরপুর এলাকার ভূমি অফিসে সিসি ক্যামেরায় ধারণ হওয়া ওই ভিডিওতে ‘সিপি টেলিভিশনের’ সাংবাদিক পরিচয়ে তিনজনকে এসে ঘুষ চাইতে শোনা যায়।
ভিডিওতে দেখা যাওয়া ‘সিপি টিভি’ লেখা মাইক্রোফোন হাতে এক ব্যক্তি, তার সঙ্গে ক্যামেরা ও ট্রাইপড হাতে আরেকজন এবং ত্রিশোর্ধ্ব এক নারীর পরিচয় পাওয়া যায়নি।
তবে সহকারী কমিশনার (ভূমি) তোফাজ্জল হোসেনের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জেনেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
তোফাজ্জল জানান, গত ৬ অক্টোবর মোহাম্মদপুর সার্কেলের মিরপুর-১৩ এর বাইশটিকি এলাকার ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে ওই তিনজন এসেছিলেন। এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর একটি চিঠি দেওয়ার প্রক্রিয়ায় আছেন তিনি।
ঘটনার বর্ণনায় ২৯তম বিসিএসের এই কর্মকর্তা বলেন, “তারা এসে কোনো কথা-বার্তা ছাড়া এবং দুর্নীতির কোনো প্রমাণ ছাড়া সম্মানি চায়। সিপি নামে কোনো টিভি না থাকায় আমার কাছে ভুয়া সন্দেহ হয়েছিল।
সহকারী কমিশনার (ভূমি) তোফাজ্জল হোসেন সহকারী কমিশনার (ভূমি) তোফাজ্জল হোসেন “সাংবাদিক হইলেতো এভাবে টাকা চাওয়ার কথা না। আর আমিও আমার জায়গায় সৎ। এ কারণে আমি বলি, দুর্নীতির কোনো প্রমাণ থাকলে নিউজ করবেন, সম্মানি কীসের? নিউজ করবেন, করেন, টাকা চাইতে আসবেন না।”
তাদের মধ্যে যে নারী ছিলেন তিনি ‘হম্বিতম্বি’ করায় সিসি ক্যামেরায় সাউন্ড না থাকায় মোবাইলের রেকর্ডার অন করে অডিও ধারণের কথা জানান তোফাজ্জল।
তিনি বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর জন্য পরবর্তীতে ভিডিও এডিটিংয়ের দোকানে গিয়ে ফুটেজের সঙ্গে মোবাইলে ধারণ করা অডিও সংযুক্ত করা হয়।”
যে দোকানে এডিট করা হয়েছিল তারা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে থাকতে পারে বলে ধারণা করছেন এই সরকারি কর্মকর্তা।
তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের ধরার জন্য জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলাবাহিনীর কাছে অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে পাস করা তোফাজ্জল বলেন, “আমরা ভূমি অফিসের জন্য আলাদা সফটওয়্যার করেছি। আমাদের অফিসে ওয়ান স্টপ সেবা দেই।”
এছাড়া সিসি ক্যামেরার মাধ্যমে সব ভূমি অফিসের কার্যক্রম ঊর্ধ্বতন কর্মকর্তারা তদারক করেন বলে জানান তিনি।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী 