আপত্তিকর প্রশ্ন, কী জবাব দিলেন এই নায়িকা? (ভিডিও)
ফ্যানদের সঙ্গে যোগাযোগ রাখতে বহু নায়িকাই সোশ্যাল মিডিয়ায় লাইভ চ্যাট করেন৷ তেলুগু অভিনেত্রী শ্রভ্যা রেড্ডিও তাই করছিলেন৷ আচমকাই বিপত্তি৷ কেউ একজন ওই প্ল্যাটফর্মেই তাঁকে স্তন নিয়ে প্রশ্ন করেন৷ তবে অসাধারণভাবে সে পরিস্থিতি সামলেও নেন অভিনেত্রী৷
এ ধরনের কুরুচিকর প্রশ্নের মুখে প্রায়শই পড়তে হয় মহিলাদের৷ এর আগে ক্লিভেজ নিয়ে এক আপত্তিকর মন্তব্য ও ছবির প্রতিবাদ জানিয়েছিলেন বলি নায়িকা দীপিকা পাড়ুকোন৷ গোটা বলিউড এবং পুরুষ অভিনেতারাও তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন৷ খোদ রাষ্ট্রপতি কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্যে হেনস্তার শিকার হয়েছিলেন৷ এমনকী শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর বা পূজা বেদির মেয়ে আলিয়া ইব্রাহিম ভারচুয়াল দুনিয়ায় অত্যন্ত কটূ কথা শুনতে হয়েছে৷ তবে সব ক্ষেত্রেই দেখা গিয়েছে, কেউই মুখ বুজে বসে থাকেননি৷ তীব্র প্রতিবাদ জানিয়ে কুরুচিকর ব্যক্তির মুখোশ খুলে দিয়েছেন প্রায় সকলেই৷ শ্রভ্যাও তাই করলেন৷
স্তনের আকৃতি কীরকম-এরকম প্রশ্ন শোনামাত্র ক্ষিপ্ত হয়ে ওঠেন নায়িকা৷ যিনি এ প্রশ্ন করেছেন তাঁকে উদ্দেশ্য করে বলেন, সকলেই তাঁর মন্তব্য দেখছে৷ সারা বিশ্বের মানুষ দেখছেন তাঁর রুচি কীরকম৷ আর তা নিয়ে ওই ব্যক্তির লজ্জা হওয়া উচিত বলে জানান তিনি৷ পাশাপাশি তিনি জানান, হতে পারে তাঁর সুন্দর স্তন আছে, কিন্তু আলোচনা তো তা নিয়ে হচ্ছে না৷ তাহলে এ প্রশ্ন আসছে কেন? তিনি তো তাঁর শরীর নিয়ে কথা বলছেন না৷ সকল মহিলারই স্তন আছে, কিন্তু তা নিয়ে প্রশ্ন করতে হবে কেন? পাল্টা আক্রমণ করে তিনি বলেন, এই ধরনের লোকের জন্যেই দেশ খারাপ দিকে এগোচ্ছে৷
শ্রভ্যার এই বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন অনেকে৷ আজও যে প্রকাশ্যে, শিক্ষিত মানুষের প্ল্যাটফর্মেও মহিলাদের কীরকম হেনস্তার শিকার হতে হয় এ ভিডিও তারই যেন প্রমাণ দিচ্ছে৷ তবে শ্রভ্যার জবাব দেওয়ার কথা তুলে অনেকে বলছেন, এভাবেই প্রত্যেকটি আপত্তিকর কথার প্রতিবাদ জানানো উচিত৷

ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সরগরম বিএফডিসি
মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী
খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার 