খাদিজাকে নিয়ে গান গাইলেন পাওয়ার ভয়েস সজল (ভিডিও)
সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতকের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসের ওপর বর্বব হামলার প্রতিবাদস্বরূপ এবার তাকে নিয়ে গান লিখলেন গীতিকার তারেক আনন্দ। ‘সং অফ খাদিজা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন পাওয়ার ভয়েস ওয়ান সংগীতশিল্পী সজল।
গানটি সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে মঙ্গলবার রাতে প্রকাশ হয়েছে। গানটির সুর করেছেন সজীব দাশ ও সজল। সংগীত পরিচালনা করেছেন সজীব দাশ।
গান প্রসঙ্গে সজল বলেন, খাদিজার ওপর হামলার ঘটনা আমাকে মর্মাহত করেছে। একজন মানুষ কীভাবে আরেকজন মানুষকে নির্মমভাবে আঘাত করতে পারে। ঘটনার পরদিনই আমি লিরিক হাতে পাই। সেই রাতেই সুর করি। আমরা এটাকে শুধু গান বলবো না, এটা আমাদের প্রতিবাদ।
সজীব দাশ বলেন, অনেক গানের সুর সংগীত করেছি। এই গানটি করতে গিয়ে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। বারবার চোখের সামনে সেই নির্মম আঘাতের ঘটনাই ভেসে উঠছিল। এটা সারাদেশের মানুষের সাথে আমাদের গানের মাধ্যমে প্রতিবাদ।
তারেক আনন্দ বলেন, বিবেকের তাড়নায় এবং দায়বদ্ধতার কারণে গানটি লেখা। শুধু খাদিজাই নয়, এরকম অনেক ঘটনাই সমাজে প্রতিনিয়ত ঘটে চলেছে। খাদিজাকে সামনে রেখে সকল ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে গানটি লেখা। গানের কথায় প্রতিবাদের ভাষা তুলে আনার ক্ষুদ্র চেষ্টা মাত্র।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসের পুকুর পাড়ে খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাবিপ্রবির ছাত্রলীগ নেতা বদরুল আলম। এ ঘটনায় সারাদেশে প্রতিবাদের ঝড় ওঠে।

ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সরগরম বিএফডিসি
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী 