News Bangla 24 BD | ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা


আগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আট সাধারণ বোর্ডের এসএসসি, মাদ্রাসা বোর্ডর দাখিল ও কারিগরি বোর্ডের এসএসসি পরীক্ষ। শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার চূড়ান্ত সময়সূচি অনুমোদন করে ওয়েবসাইটে প্রকাশ করেছে।পরীক্ষা সকাল ১০ থেকে ১টা এবং বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৮ অক্টোবর প্রথমবারের মতো খসড়া সময়সূচি মতামতের জন্য প্রকাশ করে মন্ত্রণালয়। সময়সূচি চূড়ান্ত করতে ১ নভেম্বর পর্যন্ত মতামতও নেয়া হয়। এর আগে গত ২৮ অক্টোবর প্রথমবারের মতো খসড়া সময়সূচি মতামতের জন্য প্রকাশ করে মন্ত্রণালয়। সময়সূচি চূড়ান্ত করতে ১ নভেম্বর পর্যন্ত মতামত নেয়া হয়। প্রশ্ন ফাঁস রোধে শিক্ষামন্ত্রী দুই পরীক্ষার মধ্যে বন্ধ না দিয়ে দ্রুত পরীক্ষা শেষ করার কথা জানালেও, তা আর হচ্ছে না। দুই পরীক্ষার মধ্যে বন্ধ থাকছে।

সময়সূচি অনুযায়ী, ২ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি ও মাদরাসা বোর্ডের দাখিলের তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলা প্রথমপত্রের মধ্য দিয়ে পরীক্ষা শুরু হবে। এসএসসিতে আগামী ১১ মার্চ সঙ্গীতের ব্যবহারিক পরীক্ষা এবং ১২ থেকে ১৬ মার্চের মধ্যে বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নেয়ার কথা বলা হয়েছে। মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১১ মার্চ। ১৫ মার্চ থেকে ১৯ মার্চের মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা বলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ