News Bangla 24 BD | মানব পাচারের অভিযোগে লিবিয়ায় এক বাংলাদেশি গ্রেপ্তার - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

মানব পাচারের অভিযোগে লিবিয়ায় এক বাংলাদেশি গ্রেপ্তার


লিবিয়ায় মানব পাচারের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ বাহিনী। বৃহস্পতিবার ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।
শনিবার বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে জানানো হয়, ৩৭ জন বাংলাদেশিকে লিবিয়ায় পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া সুজন নামের ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশের নোয়াখালীতে।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে বলা হয়েছে, লিবিয়ায় বাংলাদেশি শ্রমিকেরা সুজনের মানব পাচারের বিষয়ে অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় লিবিয়া পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সম্প্রতি লিবিয়ায় পাচার হওয়া ওই ৩৭ বাংলাদেশিকে উদ্ধার করে দেশটির গারিয়ান শহরের আল-হামরা বন্দিশিবিরে আটক করে রাখা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ