News Bangla 24 BD | আনন্দ পূর্ন পরিবেশে জাবিতে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শুরু - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

আনন্দ পূর্ন পরিবেশে জাবিতে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শুরু


সাগর কর্মকার জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আনন্দ পূর্ন পরিবেশে আজ শনিবার থেকে শুরু হয়েছে। কোনরকম সমস্যা ছাড়াই সুষ্ঠভাবে পরীক্ষা শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী।

প্রথম দিন গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদর (‘এ’ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী কাল ২০ নভেম্বর জীববিজ্ঞান অনুষদর (‘ডি’ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হব। ২১ নভেম্বর সমাজবিজ্ঞান অনুষদর (‘বি’ ইউনিট) এবং আইআইটি (‘এইচ’ ইউনিট) ২২ নভেম্বর আইন অনুষদ (‘এফ’ ইউনিট), বিজনস স্টাডিজ অনুষদ (‘ই’ ইউনিট) এবং আইবিএ-জ ইউ (‘জি’ ইউনিট), ২৩ নভেম্বর কলা ও মানবিকী অনুষদর (‘সি’ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হব।

প্রতিদিন প্রথম শিফট শুরু হচ্ছে সকাল নয়টায়। এবার ২ হাজার ৩০টি আসনর বিপরীত ২ লাখ ২০ হাজার ২৯৮জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছ। ১০৯জন পরীক্ষার্থী প্রতি আসনর জন্য প্রতিদ্বদ্বিতা করছ। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তিনদিনর মধ্য ফলাফল প্রকাশ করা হব।ভর্তি পরীক্ষার সূচি,আসন বিন্যাস, ফলাফল অন্যান্য তথ্য www.juadmission.org অথবা www.juniv.edu/admissions ওয়েবসাইটে পাওয়া যাবে।

এদিকে টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিতে ফের সক্রিয় হয়ে উঠেছে জালিয়াত চক্র। জানা যায়, জালিয়াত চক্র ফেসবুকে বিভিন্নভাবে শিক্ষার্থীদের প্রলোভন দেখাচ্ছে। পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রলুব্ধ করার চেষ্টা করছে চক্রটি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রশ্ন ফাঁস বা অর্থের বিনিময়ে প্রশ্ন আদান-প্রদান জাহাঙ্গীরনগরে সম্পূর্ণ অবান্তর। এ ধরনের জালিয়াতি চক্রের ফাঁদে শিক্ষার্থীদের বা তাদের অভিভাবকদের ভুলেও পা দেয়া উচিত নয়।

এদিকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হতে শুরু করেছে দেশের একমাত্র আবাসিক এই বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলগুলোতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সরব আগমন লক্ষ্য করা যাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ