News Bangla 24 BD | জন্মদিনে নেতাকর্মীদের সঙ্গে ফোনে তারেকের শুভেচ্ছা বিনিময় - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

জন্মদিনে নেতাকর্মীদের সঙ্গে ফোনে তারেকের শুভেচ্ছা বিনিময়


বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতা ও গুলশান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিদের সাথে প্রায় ২ ঘন্টা ফোনালাপে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি।

এরআগে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দকে সাথে নিয়ে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে পুত্র তারেক রহমানের জন্মদিনের কেক কাটেন।

এসময় দলের বিভিন্ন স্থানের হাজার হাজার নেতাকর্মী বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের বাইরে শ্লোগানে-শ্লোগানে এবং জন্মদিনের গান গেয়ে তাদের ‘প্রিয় নেতার’ জন্মদিনের অনুষ্ঠান উদযাপন করেন।

এরপর তারেকের সাথে পর্যায়ক্রমে ফোনে জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতা ও গুলশান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরা।

এসময় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের পক্ষ থেকে প্রেস উইংয়ের সদস্য সামসুদ্দিন দিদার ফোনে তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার সুস্বাস্থ্য কামনা করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা আব্দুস সালাম, সাবিহ উদ্দিন আহমেদ, আব্দুল কাইউম, রুহুল আলম, নিতাই চন্দ্র, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, তথ্য ও গবেষণা সম্পাদক আজীজুল বারী হেলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সাবেক সহ ছাত্রবিষক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিরব এবং এস এম জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস , সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ